পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবিস্থ মাগুরা ছাত্রকল‍্যাণের নবীনবরণ ও পুরস্কার বিতরণী


জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ মাগুরা জেলাছাত্রকল‍্যাণ পরিষদের আয়োজনে নবীনদের বরণ ও রচনা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল পুরান ঢাকার স্টার রেস্টুরেন্টে মাগুরা জেলা ছাত্রকল‍্যাণের সম্পাদক জুথীর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে জেলাছাত্রকল‍্যাণের সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, ডিন - আইন অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, স্কুল, কলেজের সংকীর্ণ গণ্ডি, আবদ্ধ পরিসর, বাঁধাধরা সব নিয়মকানুন ডিঙিয়ে অতি উদার ও মানবিক শিক্ষার ক্ষেত্রে এসেছ। জ্ঞানচর্চার তীর্থ স্থানে তোমরা প্রবেশ করেছ। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্মুক্ত।  আত্মনির্ভরতা, আত্মনির্মাণ, আত্মবিকাশের সক্ষমতা গড়ার কারিগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তোমরা নিজেদেরকে গড়ে তুলবে এটাই প্রত‍্যাশা ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অশোক কুমার সাহা, সাবেক প্রক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয়,অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, পরিবহন প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোঃ হেদায়েতুল্লাহ তুর্কী, ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,মোঃ আলতাফ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মোক্তার হোসেন  সরকারি পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন শামীম, সরকারি পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন ও সাবেক সভাপতি মাগুরা জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়,মোহাম্মদ মনজুর হোসেন, সরকারি পরিচালক, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুমন কুমার মজুমদার, সরকারি অধ্যাপক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোনিয়া পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে নিজ জেলার পরিচিতি ও বন্ধন যেন হয় আত্মার বন্ধন এমন ভাবাদেশ নিয়ে এগিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে কাজ করে যাচ্ছেন এই কমিটি। সকলকে শুভেচ্ছার মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান। 

আরও খবর