নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক


হাবিবুর রহমান হল ও বানী ভবনের নির্মাণ প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, "প্রকল্প অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু হবে। এখন কেবল একটি সভা বাকি রয়েছে। শীঘ্রই তা হবে। প্রকল্পটি ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ঘুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে একনেকে (একটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) পাঠানো হয়। এজন্য কিছু সময়ের প্রয়োজন হয়।"



শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত ‘‘৮ম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট (ছাত্র) -এ চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



উপাচার্য বলেন, “বর্তমান সরকার আসার পর আমাদের প্রকল্প যত দ্রুত অগ্রসর হয়েছে, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমন হয়নি বললেই চলে। শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা আশাবাদী, খুব শিগগিরই তারা আবাসন সুবিধা পাবে। তবে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য কিছু ভূমি অধিগ্রহণ বাকি রয়েছে, যার সমাধান না হলে আমরা সামনে এগোতে পারছি না। আসলে  আমাদের হাতে  কিছু নেই। ”




অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমিন বলেন, “খেলাধুলা, বিতর্ক, আবৃত্তি—সবখানেই ইসলামিক স্টাডিজ বিভাগের কৃতিত্ব রয়েছে। এমন কোনো জায়গা নেই, যেখানে তাদের পদচারণা নেই।”



তিনি আরও জানান, প্রশাসনিক ভবনে লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জরুরি প্রয়োজন বিবেচনায়। তিনি বলেন, “ইউজিসি চেয়ারম্যান একবার বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। ভবনের বড় সিঁড়ি দেখে তিনি ওপরে ওঠেননি। এক গর্ভবতী নারী শিক্ষিকার ক্ষেত্রেও এমন সমস্যা হতে পারে। আমরা কোনো অপচয় করছি না, বরং প্রয়োজনীয়তার জায়গা থেকেই লিফট বসানো হচ্ছে।”



অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “আমার ছেলেরা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। শিক্ষার্থীদের প্রাণবন্ত রাখতে ক্রীড়া বাজেট বাড়ানো জরুরি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাই আমাদের পরিবারের অংশ। এখানে বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই।”



এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড শেখ মো: গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ পরিচালক অধ্যাপক ড শেখ রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: বিলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সহ বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।

Tag
আরও খবর