পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবি অবকাশ ভবনের ছাদের দেয়ালে ধ্বস, আহত ১



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবকাশ ভবনের দ্বিতীয় তলার একাংশে সানসেট হঠাৎ ভেঙে পড়েছে, এতে একজন আহত হয়েছেন। 


মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশল দপ্তরের কর্মচারী শাকিল শিকদার। 


ভবনের দ্বিতীয় তলায় ফিল্টারের লিকেজ ঠিক করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। সামান্য আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বড় ধরণের দুর্ঘটনা থেকে। 


প্রত্যক্ষদর্শী রাসেল আহমেদ বলেন, ক্যাফেটেরিয়ার পাশে আমরা কয়েকজন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দ হয়, মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। আমরা আশেপাশে যারা ছিলাম দ্রুত দৌড়ে যায়। মূলত দীর্ঘদিন ধরেই ঐ অংশে ফাটল ছিল। 


আহত কর্মচারী শাকিল শিকদার বলেন, “আমি কাজ শেষ করে নিচে নামছিলাম, ঠিক তখনই ছাদের দেয়াল ভেঙে পড়ে। কিছু অংশ আমার পায়ে পড়ে, তবে বড় দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে গেছি।” 


নাম প্রকাশে অনিচ্ছুক অপর শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা প্রাণের ঝুঁকি নিয়ে ক্যাফেটেরিয়ার যায়। ঐ অংশে দীর্ঘদিন ফাটল ছিল প্রশাসন কি এটা দেখেনা? প্রশাসনের আরো আগে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলেন, এর আগেও ভবনটির বারান্দার একটি অংশ ধসে পড়েছে। আমরা সেটা ঠিক করেছি। ভবনটি অনেক পুরোনো। আমরা ভবনটি সংস্কারে দ্রুত উদ্যোগ গ্রহণ করবো।

আরও খবর