পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবি রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘন্টার আল্টিমেটাম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কতৃক শিক্ষার্থী হেনস্তার ঘটনায় পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া দায়িত্বে অবহেলা ও শিক্ষার্থদের সাথে অসদাচরণে রেজিস্টারের জবাবদিহিতার দাবি জানান তারা।


আজ বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) দুপুর দেড়টায় শহীদ মিনারের থেকে মিছিল নিয়ে  কাঁঠালতলা ও সাইন্স ফ্যাকাল্টি ঘুড়ে ভিসি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় ভিসি ভবনের সামনে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দীনের একটি কুশ পুত্তলিকা দাহ করেন তারা।


বিক্ষোভ মিছিলে 'জালো রে জালো আগুন জালো,

রেজিস্ট্রারের গদিতে আগুন জালো একসাথে,

ওয়ান টু থ্রি ফোর,রেজিষ্ট্রেশন নো মোর, এক দুই তিন চার রেজি তুই গদি ছাড়, কুয়েট থেকে শিক্ষা নে রেজিস্ট্রার গদি তুই ছাইড়া দে, দফা ১ দাবি দ

রেজি পদত্যাগ, তুমি কে আমি কে 

ইভান ইভান' ইত্যাদি স্লোগান তোলেন।



বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট হয়েছিল স্বৈরাচারী মনোভাব ও শাসনের বিরুদ্ধে কিন্তু ৫ পরেও ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী, ফেসিস্ট মনোভাবী হয়ে উঠছে। আমার মনেহয় হাসিনা দিল্লি থেকে তাদেরকে মদদ দিচ্ছে। তাদেরই একজন এই রেজিস্ট্রার গিয়াস, তার দপ্তরে গেলে বলেন বের হয়ে যাও। বদমেজাজি এই ধরনের লোক আমরা প্রসাশনে চাই না। আপনি ক্লাস থেকে এসেছিলেন ক্লাসে ফিরে যান। যদি না যান তবে আমরা টেনে হিচড়ে আপনাকে গদি ছাড়া করবো।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক এই কথা বলতে পারেন না তুমি বের হয়ে যাও, নিরাপত্তার দায়িত্ব আমার না, একজন কলোনিয়াল শাসকরা এই কথা বলতে পারে। কোন কলোনিয়ালিস্ট আমরা চাই না।

এই কলোনিয়ালিস্টের কোন অনুশোচনা নাই, ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও তিনি অনুশোচনা করেননি, ক্ষমা পর্যন্ত চাননি। 

প্রাসশানে ভুমিক নিয়ে সাম্য বলেন, প্রশাসনও নিরব ভূমিকা পালন করেছে, তারা আনুষ্ঠানিকভাবে কোন পদক্ষেপ নেয়নি। তাই এমন বাস্তবতায় আমরা রেজিস্ট্রার গিয়াসের পদত্যাগ চাই।

ছাত্রফ্রন্ট সভাপতি ও ভুক্তভোগী শিক্ষার্তী ইভান তাহসীব বলেন, ক্যাম্পাসে একের পর এক চুরির ঘটনায় প্রসাশনের পদক্ষেপ ও নিরাপত্তা চাইতে গিয়ে রেজিস্ট্রারেরর কাছে দায়িত্বহীন বক্তব্য পাই। শিক্ষার্থীদের নিরপত্তা দেয়ার দায়িত্ব নাকি তার নয়। রেজিস্টরের এই ঘৃণিত বক্তব্যের প্রতিবাদ করতে হবে। শিক্ষার্থীদের কাছে ক্ষমা তাকে চাইতে হবে। আমরা এর জবাবদিহিতা চাই।


ছাত্র অধিকার সভাপতি রাকিব বলেন, অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখায় দেশের উন্নতি হয় না। প্রশাসনকে জবাবদিহি করতে হবে একজন একাডেমিশিয়ানকে কেন এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে? 

রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে রাকিব, আপনি সাবধান হয়ে যান, ক্ষমতার হাতই যদি চূড়ান্ত হয় তবে শিক্ষার্থীরা আপনাকে রুখে দিবে। 

রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করে রাকিব বলেন, আগামি ২৪ ঘন্টার মধ্যে আমরা রেজিস্ট্রারের অব্যাহতি চাই, অন্যথায় আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব।


এসময় বিক্ষোভ মিছিলে বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর