পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

অভিযোগ প্রমাণিত না হলে, সবার বিরুদ্ধে মামলা করবো"

জবি প্রতিনিধি 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টিএসসি দখলদারির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে থানায় মানহানির অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক। এবিষয়ে জানতে তাকে ফোন করা হলে প্রতিবেদককে তিনি বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রমাণ না করতে পারে, তবে অভিযোগ তোলা শাহিনসহ সকলের বিরুদ্ধে মামলা করবো।"


তিনি বলেন, যাকে আমি চিনিও না তার কাছ থেকে কখন, কিভাবে চাঁদা চাইলাম। ওই মেয়েকেও প্রমাণ দিতে হবে তার কাছ থেকে কখন চাঁদা চাইলাম। এখন শুধুমাত্র অভিযোগ দেওয়া রয়েছে, যদি তারা প্রমাণ না করতে পারে তখন আমি মামলার দিকে যাব। এক্ষেত্রে শুধুমাত্র শাহীন না যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে।


তিনি আরও বলেন, শুধু শাহিন না, শাহিন সহ আরো যারা আমার বিরুদ্ধে  চাঁদাবাজির অভিযোগ করছে প্রত্যেককে প্রমাণ দিতে হবে কার থেকে কখন, কোন মুহুর্তে, কিভাবে চাঁদাবাজি করেছি। আমি মামলাটা অজ্ঞাতনামা রেখেছি। আরো যদি কেউ থাকে তার নামেও ব্যবস্থা নেয়া হবে। কেউ কখনো বলতে পারবে না, কারো কাছ থেকে এক পয়সা হারাম খেয়েছি। সেখানে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। 


ফারুক বলেন, তাদের কথার ভিত্তিতে, কোন প্রমাণ ছাড়া জাতীয় দৈনিকে আমাদের ছবিসহ সংবাদ প্রকাশ হলো। অথচ আমি কিছুই করিনি। দলীয়ভাবে ও আমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এক মাসের জন্য পদ স্থগিত  করা হয়েছে।


অভিযুক্ত শিক্ষার্থী হলেন ইতিহাস বিভাগের ছাত্র শাহিন আলম, শিহাব প্রান্ত ও নিশু। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসির দোকান উচ্ছেদের ঘটনায় কয়েকজনের নামে মানহানির অভিযোগ দেওয়া হয়েছে। শাহিন মিয়া, শিহাব প্রান্ত ও মিশুসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।


জানা যায়, গত ২৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রেরই দেওয়া স্টল উচ্ছেদ করে সেখানে আরেকজনের দোকান বসাতে চাইছিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্র শিহাব প্রান্ত অভিযোগ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। প্রান্ত অভিযোগ করেন, তার কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় তার স্টল উচ্ছেদ করেন ওমর ফারুক।


এই বিষয়েই ভুক্তভোগী শিহাবের পক্ষে ফেসবুকে একটি পোস্ট করেন শাহিন আলম। তিনি লেখেন— "শিহাব নিজেও ছাত্রদলের কর্মী। জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। কতটা নিচু মানসিকতার হলে একজন সিনিয়র, যার ছাত্রত্বই নেই, সে তার জুনিয়রের কাছে চাঁদা দাবি করে! রানিং ব্যাচের একজন শিক্ষার্থীর কাছে চাঁদা দাবি করে! ছাত্রদল ক্ষমতায় আসার আগেই যদি নিজের দলের কর্মীদের কাছ থেকে চাঁদাবাজি শুরু করে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কতটা নিরাপদ এদের কাছে?"


এ বিষয়ে শাহিন আলম বলেন, "এই পোস্ট করার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওমর ফারুক ভাই—যাকে আমি ভালো করে চিনিও না—আমার নামে থানায় মানহানির অভিযোগ দিয়েছেন। অথচ অভিযোগ দেওয়ার কথা ছিল শিহাবের, কারণ তার দোকানটাই তো উচ্ছেদ করা হয়েছিল। আমি ১০০ বার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো। যদি এজন্য আমার ফাঁসি হয়, সেটাও মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ।"

Tag
আরও খবর