পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

গাজায় গণহত্যা : জবিতে নো ওয়ার্ক কর্মসূচি, ক্লাস-পরীক্ষা স্থগিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা নো ওয়ার্ক কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়। সংহতি প্রকাশ করে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ে নো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করেছে প্রশাসন। বিঞ্জপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে আগামীকাল সোমাবার (৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক গৃহীত সকল কর্মসূচীর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করছে। শিক্ষক সমিতির নো ওয়ার্ক কর্মসূচি: গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে 'নো ওয়ার্ক' কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি। ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের: এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গতকাল রোববার দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ম্যানেজমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, রসায়ন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, গাজায় যে গণহত্যা চলছে তাতে পুরো বিশ্ব নিরব দর্শক। বিশেষ করে মুসলিম দেশগুলোর অন্তত কোনো একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। একটি দেশের উপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, অগণিত শিশু-নারী হত্যা করা হচ্ছে। যা মানবাধিকার লঙ্ঘন। কিন্তু জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না। গাজাবাসীর জন্য একমাত্র আল্লাহই শেষ ভরসা। আমরা দূর থেকে দোয়া করে, যেকোনো ভাবে প্রতিবাদ করে নিজেদের অবস্থান জানাচ্ছি। একারণে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। পাশাপাশি গণহত্যার প্রতিবাদে সকল কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্মতা পোষণ করে নো ওয়ার্ক কর্মসূচি পালন করছে। সেক্ষেত্রে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত মিটিং ও ক্লাস-পরীক্ষার পরবর্তী সিডিউল জানতে চাইলে তিনি বলেন, আজ সকাল ৯টা ও ১০টার দিকে মিটিং ছিল। সেগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আলেচনা করে মিটিংগুলো অনুষ্ঠিত হবে। আর এখন কোনো পরীক্ষা নেই। ক্লাস গুলো পরবর্তীতে বিভাগের শিক্ষকরা নিতে পারবেন।

Tag
আরও খবর