নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

জবি সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন গঠন




জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যান উপদেষ্টা অধ্যাপক ড. আইনুল ইসলাম। এছাড়া অন্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন ড. শাহ মো. নিসতার জাহান কবির, সহকারী প্রক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন, গৌতম কুমার সাহা ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনার উপ-পরিচালক সাইফুল ইসলাম। 

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আইনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের সাংবাদিক সমিতির নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমারা খুব শিগগিরিই একটা মিটিং করে নির্বাচনের কার্যক্রম শুরু করবো। সাংবাদিক সমিতির একটি নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র মেনেই যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, এর আগেও আমি সমিতির নির্বাচনের দায়িত্বে ছিলাম। আশা করি, এবারও সুন্দরভাবে সবকাজ শেষ করতে পারবো। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ রাসিফ বলেন, আমারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য চিঠি দিয়েছিলাম। এখন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের মাধ্যমে যাবতীয় কার্যক্রম শুরু করা হবে। একটি সুন্দর ও সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন শেষ হবে বলে আশা করছি। 

এর আগে, গত ৫ ডিসেম্বর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সোহাগ রাসিফকে আহ্বায়ক ও সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনকে সদস্য সচিবের এর দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মানবকন্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মিনহাজুল ইসলাম ও দৈনিক স্বদেশে প্রতিদিনের ইয়াসিন আরাফাত সবুজ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২১-২২ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই দিনে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নির্বাচনের জন্য উপাচার্যের নিকট চিঠি দেয়ে আহ্বায়ক কমিটি।

আরও খবর