পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

১০ এপ্রিলের মধ্যে জকসু তফসিল ঘোষণার দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে এপ্রিলের ১ম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন সহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী, সংগঠক মো. ফয়সাল মুরাদ ও যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য।


স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো -  আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে; নিরেপক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে; আগামী ১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্বাচন শেষ করতে হবে।


স্মারকলিপিতে আরও বলা হয়,  শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার উর্বর ক্ষেত্র হলো- ছাত্র সংসদ। শিক্ষার মান উন্নয়ন এবং  শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র সংসদ ৷ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর হলেও এখনও জকসু নির্বাচন সম্ভব হয়নি। এতে করে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে।


আরও খবর