পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবিতে জুলাই থেকে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স




জগন্নাথ বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। এ বছরের জুলাই মাস থেকে এ কোর্স চালু হওয়ার কথা আছে। 


রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম (পিএইচডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় এ কোর্স চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ বিষয়ে খুব শ্রীঘই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। 



এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আজকের আলোচনার মাধ্যমে আমরা একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী জুলাই মাস থেকেই চীনা ভাষা কোর্স চালু করতে সক্ষম হবো বলে আশা রাখি। আসন্ন রমজানের ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময়ে তাদের সাথে একটি এমইইউ স্বাক্ষরিত হবে এবং ওই দিনই চায়না ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির উপর একটি প্রোগাম হবে আমাদের ক্যাম্পাসে। চীনা ভাষা কোর্স চালু করার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সফলতার দ্বারপ্রান্তে পৌছে গেছে৷ 


এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেসবাহ-উল-আজম সওদাগর, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক দেবাশিস বিশ্বাস।

আরও খবর