পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

৬০০ ছাত্রীর মাঝে জবি শিবিরের ইফতার বিতরণ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের ৬০০ নারী শিক্ষার্থীর মাঝে ইফতার উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।


আজ মঙ্গলবার (১১ মার্চ) একমাত্র ছাত্রী হলের মেইন গেটের সামনে বিকেল ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত ইফতার উপহার বিতরণ করে জবি শাখা ছাত্রশিবির।


বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, “প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, তাহলে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীরাও উপকৃত হবেন।”


 হলে অবস্থানরত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমনা সুমি বলেন ,"আলহামদুলিল্লাহ, এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই একসঙ্গে ইফতার করতে পেরেছি। মেনুতে ছিল গরুর মাংসের তেহারি, মুরগির মাংসের তেহারি, ম্যাংগো জুস, বিভিন্ন ফল ও খেজুর। মুসলিমদের জন্য গরুর মাংসের তেহারি এবং হিন্দু শিক্ষার্থীদের জন্য মুরগির মাংসের তেহারি রাখা হয়, যা ছিল সম্পূর্ণ বৈষম্যহীন ও সবার প্রতি সম্মানজনক।


সারিবদ্ধভাবে খাবার পরিবেশনের ফলে পুরো প্রক্রিয়া ছিল সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ। রমজানের মতো একটি পবিত্র মাসে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই খুব আনন্দিত ও উৎফুল্ল ছিলাম। আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।"




ইফতার উপহার বিতরণ কর্মসূচি সম্পর্কে জবি শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন,

“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে; শিক্ষার্থীদের নিয়েই পথ চলে। তারই ধারাবাহিকতায় আমরা শিক্ষার্থীদের সহায়তা করার চেষ্টা করছি। মসজিদে যে ইফতার হয়, সেখানে আমরা খেজুর ও ফলের ব্যবস্থা করি। তাছাড়া, প্রতিটি অনুষদের অধীনে আমরা ইফতারের মাহফিল আয়োজন করেছি, যেখানে অনেক শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু আমাদের বোনদের জন্য ইফতারের বিশেষ কোনো আয়োজন থাকে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ইফতারগুলো বোনদের সঙ্গে ভাগাভাগি করব। আমরা সব সময় চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী ছোট ছোট আনন্দগুলো একসঙ্গে ভাগাভাগি করতে।”


আরও খবর