পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবির 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


এদিন সকাল সাড়ে ১০টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়, যা চলে সাড়ে ১১টা পর্যন্ত। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা চলে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। সবশেষ বিকেল সাড়ে ৪টায় শুরু হয় তৃতীয় শিফটের পরীক্ষা, যা চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। 


এদিকে আজকের পরীক্ষায় দেরিতে আসা ভর্তিচ্ছুদেরও পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরুর অন্তত ২০ মিনিট পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। তবে এসব পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে উপাচার্যের সঙ্গে মিটিং এর পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সাইন্স অনুসদের দিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন


এ ছাড়া এদিন, তৃতীয় শিক্ষার পরীক্ষায় অংশ নেন দুই ফুট উচ্চতার মুস্তাকিন। উচ্চতা কম হলেও আকাশছোঁয়ার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন তিনি। ২০ বছর বয়সে মুস্তাকিন বলেন, আমি ছোটোবেলা থেকে চেয়েছি পড়াশোনা চালিয়ে যেতে। উচ্চশিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমার। 


এদিকে জবির নিজস্ব পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী, বিপরীতে আসন রয়েছে ৮৬০টি । প্রতি আসনের জন্য লড়েছেন ৫১ জন ভর্তিচ্ছু। পরীক্ষায় উপস্থিতির হার । 


পরীক্ষায় মোট নম্বর ১০০। যার মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর এবং এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গণনা করা হবে।

আরও খবর