বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাসের আহ্বায়ক কমিটির শ্রদ্ধাঞ্জলি নিবেদন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটি।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ধানমন্ডির ৩২ নং রুডে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জবিসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক ও সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সোহাগ রাসিফ এবং সদস্য সচিব সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত সবুজসহ সমিতির অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১-২২ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক গতকাল সোমবার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২১৪ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
২৫৩ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫৩ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫৪ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
২৫৪ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫৪ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
২৫৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে