জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ সোহাগ রাসিফকে আহ্বায়ক ও সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনকে সদস্য সচিবের এর দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন মানবকন্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মিনহাজুল ইসলাম ও দৈনিক স্বদেশে প্রতিদিনের ইয়াসিন আরাফাত সবুজ।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয় হলেও বর্তমান কমিটি নানা কারচুপি করছে বলে জানা যায়। সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতেই এ কমিটি গঠন করা হয়েছে।
সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২১৪ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
২৪১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
২৫৩ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫৩ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫৪ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
২৫৪ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫৪ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
২৫৪ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে