পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন আইন




 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে ১৬ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২২। এবারের প্রতিপাদ‍্য বিষয় ছিল 'মুক্তবুদ্ধির জাদুবলে উদিত হোক যুক্তিস্নাত রাঙ্গা প্রভাত'। 


বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ফাইনাল বিতর্ক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।


আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ‍্যাপক ড. কিমাল উদ্দীন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর মেফতাহুল হাসান।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জগন্নাথ ইউনিভার্সিটিকে সার্বিকভাবে শাণিত করতে বিতার্কিকরা মূখ্য ভুমিকা পালন করবে। সুন্দর সমাজ বিনির্মাণে বিতার্কিকরা অবদান রাখবে এই প্রত্যাশা রাখেন।


এবারের ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে এবং ৪ রাউন্ড ট্যাব শেষে কোয়ার্টার ফাইনাল , সেমিফাইনাল এবং ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ ও রানারআপ হয়েছে "একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম" বিভাগ। প্রতিযোগিতায় ডিবেটর অফ দ্যা টুর্ণামেন্ট মঈন খান ও জহির উদ্দিন এবং ডিবেটর অফ দ্যা ফাইনাল হয়েছেন মাঈন আল মুবাশ্বির ।


এবিষয়ে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদ বলেন, অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো ১৬তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২২। পুরো প্রোগ্রামটির সাথে কার্যনির্বাহী কমিটি, ভলান্টিয়ার এবং প্রিয় তার্কিকবৃন্দ সকলের সহযোগিতায় আমরা সুন্দর একটি প্রতিযোগিতা উপহার দিতে পেরেছি। আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে অত্যন্ত চমৎকার এবং সম্ভাবনাময় কিছু বিতার্কিক পেয়েছি। তারাই আগামীতে সারা বাংলাদেশে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে প্রতিনিধিত্ব করবে।


এবিষয়ে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু বলেন, জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মাধ্যমে করোনার পরে বিশ্ববিদ্যালয়ে বিতর্কের জোয়ার এসেছে। আন্তঃবিভাগের সবচেয়ে বড় সফলতা ভালোমানের নবীন বিতার্কিক খুজে পেয়েছি। যারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের হাল ধরতে পারবে বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার মাধ্যমে সৃজনশীল মনা পরিবেশ তৈরি হবে এই উদ্দেশ্য নিয়ে জেএনইউডিএস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।###

আরও খবর