জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস।
রবিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমির চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১১ নভেম্বর ২০২২ তারিখে ৩ বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মিল্টন বিশ্বাসকে আগামী ৩ বছর মেয়াদে বাংলা বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী পি.আর.এল এ যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. মো. আবুল হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ ১২ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হবে এবং তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
২৬৩ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৮৯ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
৩০১ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩০২ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
৩০২ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩০২ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩০৩ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩০৩ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে