পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

৪মাস পর জবি ছাত্রলীগ কমিটি পুনঃবহাল


দীর্ঘ ৪ মাস পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উপর আরোপিত স্থগিত আদেশ তুলে নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। 


শুক্রবার (৫ নভেম্বর ) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক দলটির সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয় ।


গত ০১ জুলাই বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখা এ কমিটিটি স্থগিত ঘোষণা করেছিল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্র থেকে কমিটির উপর স্থগিতাদেশ প্রত‍্যাহারের খবর পেয়ে জয় বাংলা স্লোগানে আনন্দমিছিলে কম্পিত হতে থাকে বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাস। এতে প্রায় দুশোজন নেতাকর্মী অংশগ্রহণ করেন। কমিটি ফিরে পেয়ে আবেগে উচ্ছসিত হয়ে কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সকল নেতাকর্মী। সাথে সাথে দেশরত্ম শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কমিটি পুনঃবহাল পেয়ে সহ-সভাপতি  আসাদুজ্জামান আসাদ জানান, আমরা প্রথমেই কেন্দ্রীয় কমিটি তথা জয়-লেখক ভাইয়ের কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। তাদের সূক্ষ্ম বিচারশক্তি ও দূরদর্শীতা আমাদের উপর বিভিন্ন মিথ‍্যা অভিযোগকে খন্ডায়িত করতে পেরেছে। তিনি আরও বলেন,  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দেশের একজন সৎ ও যোগ‍্য নাগরিক গঠনে কাজ করে যাচ্ছে। এতে যে অপশক্তি বাধার প্রাচীর তৈরি করতে চেষ্টা করবে আমরা সম্মিলিতভাবে তাকে প্রতিহত করব।

 এ বছরের ০১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইব্রাহিম ফরাজিকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারন সম্পাদক করে ৩৫সদস‍্য বিশিষ্ট কমিটি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে মহিউদ্দিন অনি, শাহবাজ হোসেন বর্ষণ, আতাউল গনি টুটুল, আসাদুজ্জামান আসাদ, মো. মসিউর রহমান লিজন, মেহেদি বাবু, মো.কামরুল হুসাইন, প্রীতিশ দত্ত রাজ, শামিম ফেরদৌস অপি, মেহেদী হাসান জয়, আসাদুল্লাহ আসাদ, খালিদ হাসান, মো. রিয়াদ খান, ইব্রাহিম হোসেন সানিম, হাবুল হোসেন পরাগ, ফজলে রাব্বি, ফয়সাল আহমেদ, মিঠুন বাড়ৈ, মাসুম পারভেজকে সহসভাপতি করা হয়েছিল। এছাড়াও কেন্দ্র ঘোষিত এই কমিটিতে অঞ্জন চৌধুরী পিংকু, নুরুল আফসার, ঋত্বিক রাজ বাহাদুর, আদম সাইফুল্লাহ, ইনজামামুল ইসলাম নিলয়, মুন্নি আক্তার, ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিফাত সাঈদ, আবদুল রায়হান, হাসিবুল হাসান হৃদয়, জিনিয়া আফরিন, সৈয়দ হাফসা ফারিয়া উর্মি, মফিজুর রহমান হামিম ও শেখ রাসেল। 

আরও খবর