মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

জবিতে নিরাপত্তাকর্মীকে ছুরি দেখিয়ে পালালো চোর

জবিতে ফের চুরি, ছুরি দেখিয়ে পালালো চোর


 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফের চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ অক্টোবর) ভোর রাতের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও ছাত্রী কমনরুমে এ চুরির ঘটনা ঘটে। তবে চোর যাবার সময় তাকে পাকড়াও করতে গেলে বিশ্ববিদ্যালয়ের তিন নিরাপত্তাকর্মীকে ছুরি দেখিয়ে পালিয়ে যায়। 


বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বরত কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। তিনি বলেন, চোর বস্তায় করে মালামাল নিয়ে যাবার সময় নিরাপত্তাকর্মীরা ঠিক পেয়ে যায়। তখন তাকে নিরাপত্তাকর্মীরা সদরঘাট পর্যন্ত  ধাওয়া করেছিল। তবে ধরতে গেলে ছুরি দেখিয়ে চোর পালিয়ে যায়। বস্তা নিয়ে যেতে পারেনি। তবে তার আগে কিছু নিয়েছে কিনা তা বিশ্ববিদ্যালয় খুললে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নিয়ে দেখা হবে।


এদিকে শনিবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের যন্ত্রাংশের আলমারি দরজা ভাঙা। পাশের দুইটি সিসি ক্যামেরা অন্যদিকে ঘুরানো ও একটি খুলে ঝুলে রয়েছে। এছাড়া ছাত্রী কমনরুমের পানির স্টিলের কল খুলে নেয়া হয়েছে। কমনরুমের তালা ভেঙে থাকতে ও পাশের গ্রিল ভাঙা থাকতে দেখা যায়। 


এদিকে ক্যাম্পাসে বার বার চুরির ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের অবহেলাকে দুষছেন। এছাড়া অতিসত্বর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদারের দাবি জানান তারা।


এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, চুরির ঘটনা শুনে সন্ধ্যায় পর্যবেক্ষণ করেছি। গাড়ির যন্ত্রাংশের আলমারি ভাঙা পেয়েছি। সিসি ক্যামেরা উল্টানো। আরেকটি সোজা আছে। সেটির ফুটেজ দেখলে বুঝা যাবে হয়তো। বিষয়টি উপাচার্য স্যারকে জানিয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে ঘটনাস্থল দিনের বেলা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


এদিকে চুরির ঘটনাটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে শুনেছি চুরির ঘটনা ঘটেছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, এরআগে গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে কাঁচের দরজা ভেঙে চুরি হয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে এ চুরির এখনো কোন হদিস মেলেনি। দেয়া হয়নি তদন্ত প্রতিবেদনও। এরমধ্যেই একই স্থানের পাশে আবার চুরির ঘটনা ঘটেছে। 

আরও খবর