মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

জবিতে বাজেট ও সময় স্বল্পতায় হচ্ছেনা দুর্গোৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত দুই বছরের ন্যায় এবারও আয়োজন করা হচ্ছে না শারদীয় দুর্গাপূজা। সময় ও বাজেট স্বল্পতা,আয়োজনের প্রস্তুতি না থাকা সহ বিভিন্ন কারণে এবার পূজা আয়োজন করা সম্ভব হয়নি বলে দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের। 


তবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবি গত আগস্ট মাসেই পূজা অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের নিকট। তাই সময় স্বল্পতা বা প্রস্তুতি নেয়াতে ঘাটতির সুযোগ নেই। পূজা উদযাপন পরিষদের সদিচ্ছা থাকলেই পূজা আয়োজন সম্ভব হত। এবারও পূজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।


২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পরিসরে দুর্গাপূজা আয়োজন করা হয়৷ এরপর করোনা মহামারীর জন্য আর পূজা উদযাপন করা সম্ভব হয়নি। তবে এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা গত আগস্ট মাস থেকেই বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের নিকট পূজা উদযাপন করার দাবি জানান।


তবে শেষ পর্যন্ত ক্যাম্পাসে আয়োজন হয়নি দুর্গাপূজা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূজা আয়োজন নিয়ে ন্যুনতম কোন উদ্যোগ না থাকায় হতাশাও সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে।


বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চন্দ্রিমা রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আমরা এই পূজাতেই আনন্দ করে থাকি। ক্যাম্পাসে পূজা হলে সহপাঠীদের নিয়ে আনন্দ-উৎসবে পূজা উদযাপন করতে পারতাম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বরাবরই পূজা আয়োজিত হয়৷ সে হিসেবে আমাদের ক্যাম্পাসেও পূজা আয়োজন করা উচিত ছিল। এক্ষেত্রে সংশ্লিষ্টদের আন্তরিকতা থাকলেই সব সম্ভব হত।


বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বর্ণালী সাহা বলেন,বিশ্ববিদ্যালয়ে পূজা না হওয়ায় আমরা হতাশ। অনেক শিক্ষার্থী আছেন যাদের সামনে পরিক্ষার কারনে বাসায় যেতে পারবে না।যদি ক্যাম্পাসে পূজা হতো তাহলে আমরা সবাই একসাথে পূজা উদযাপন করতে পারতাম। এভাবে পূজা না হওয়ার বিষয়টিতে আশাহত হলাম।


এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এ বছর বাজেট স্বল্পতা এবং সময় স্বল্পতার কারণে আমরা পূজার আয়োজন করতে পারিনি। দুর্গাপূজা ৫দিন ব্যাপী হয়৷ ৫দিনে পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়ার অবস্থাও এবার ছিলনা। তবে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে দুর্গা পূজার আয়োজন করা হবে।


আরও খবর