পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

'মুজিব' কে বিকৃত করে মুবিজ লেখা ছাত্রীহল প্রাধ‍্যক্ষের বিরুদ্ধে নীলদলের প্রতিবাদ

ফাইল ছবি




জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে 'মুজিব' বানান ভুলের প্রতিবাদ জানিয়ে উপাচার্য বরাবর প্রতিবাদলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ)।


সোমবার (২৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বরাবর  জবি নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, "গত ২২/০৯/২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার আসন্ন দূর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং ঈদ-এ- মিলাদুন্নবী (স) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম কর্তৃক স্বাক্ষরিত  এক ছুটির বিজ্ঞপ্তিতে  হলের নামের শেষাংশে "মুজিব" বানান টি "মুবিজ" উল্লেখ করা হয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমাদের আহত করে। এছাড়াও বিজ্ঞপ্তিতে  হিন্দুদের উৎসব লক্ষ্মীপূজার বানানটিও ভুল ছিল।




বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে আসীন কোনো ব্যাক্তির পত্র অথবা বিজ্ঞপ্তিতে এধরনের বিকৃতি অমার্জনীয় অপরাধ বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল মনে করে। উল্লেখ্য এধরনের ঘটনার পর আমরা প্রাধ্যক্ষের পক্ষ থেকে ভুল-স্বীকারপূর্বক দুঃখ প্রকাশ করে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখি নি। আমরা নীল দলের শিক্ষকবৃন্দ এজন্য অত্যন্ত হতাশ ও সংক্ষুব্দ এবং দ্ব্যর্থহীন ভাষায় এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। 


এমতাবস্থায়, জাতির পিতা বঙ্গবন্ধুর নামের অংশ বিকৃত করায় বিষয়টিকে অমার্জনীয় অপরাধ বিবেচনা করে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল নীলদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।"


উল্লেখ্য, এরকম একটি জায়গায় মুজিব বানান বিকৃতি করার কারনে গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে।প্রশ্ন উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের দায়িত্বে উপর।

আরও খবর