জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকসহ সকল ফটকের সামনে বাস-লেগুনা স্ট্যান্ড উচ্ছেদ ও গতিরোধক তৈরীর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এসব দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বাড়ৈ।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৮ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাভার পরিবহনের একটি বাসের চাপায় একজন পথচারী নিহত ও দুইজন মারাত্মকভাবে আহত হন। বিগত দিনে প্রধান ফটকের পাশে থাকে বাস ও লেগুনা স্ট্যান্ডে অগণিতবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ঘটনা, ছিনতাই, শারীরিকভাবে হেনস্তা ও ইভটিজিংয়ের শিকার হয়েছে৷ সম্প্রতি বাস হেল্পারের অনৈতিক আচরণের স্বীকার হয়েছে দুই শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন সময়ে নানা কুরুচি পূর্ণ মন্তব্য শিক্ষার্থীদের মানসিক হেনস্তার পরিবেশ তৈরী করে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে ভিন্ন বাসের যাত্রী নামানো-উঠানো সব সময় একটা বাড়তি যানজটের সৃষ্টি করে। ফলে শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ ও স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
এসব ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ হুমকি। তাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তার প্রত্যেক পাশে ৪টি করে মোট ৮টি গতিরোধক তৈরী করা খুব জরুরি।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সহ-সভাপতি মিঠুন বাড়ৈ বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা মেইন গেইট ও ৩নং গেইটের যে অবস্থা তাতে নিশ্চিতভাবে বলা যায় যেকোন মুহূর্তে শিক্ষার্থীদের প্রাণহানি ঘটবে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার রক্ষায় অনতিবিলম্বে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও রাস্তায় গতিরোধক তৈরী করতে হবে। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অধিকার ও প্রাণের দাবি।
২১৪ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৪১ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৫৩ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
২৫৩ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৫৪ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
২৫৪ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫৪ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২৫৪ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে