পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বর্তমান যুগ তথ্য প্রযুক্তিতে শিক্ষিত হবার যুগ: ড.সৌমিত্র শেখর

বর্তমান যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উৎকর্ষ ব্যক্তিরাই তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনে থেকে নেতৃত্ব দিয়ে। একটি দেশকে উন্নত করতে হলে সে দেশের সিংহভাগ যুবসমাজের আইটি ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আর এ লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩’। সোমবার (১৬ অক্টোবর)  সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করা হয়। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন প্রকল্পটির উপ প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, আজকের যুগ আইটিতে শিক্ষিত হবার যুগ। আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। নিরক্ষরতার ক্ষেত্রে আইটি লিটারেসিও এখন বিবেচনা করা হয়। আমরা শিক্ষার্থীদের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে চাই না। শিক্ষার্থীদের আইটি কেন্দ্রীক জড়তা কাটাতে হবে। শুধু বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নয়, যারা বাংলা, দর্শন, ইতিহাসে পড়ছে তাদেরও আইটিতে দক্ষ হতে হবে। নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো। প্রযুক্তির সঙ্গে নৈতিকতাকে সম্পৃক্ত করার তাগিদ দিয়ে উপাচার্য আরও বলেন, তথ্য প্রযুক্তির জ্ঞানের পাশাপাশি একজন শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষাও অর্জন করতে হবে। নীতি খুব গুরুপূর্ণ একটা বিষয়। এই নীতির প্রতি একনিষ্ঠ থাকতে হবে। 

মেলায় অংশ নেওয়া দেশের প্রথম সারির ১৪টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো আবেদন ও পরামর্শের সুযোগ পায়। পাশাপাশি পাঁচজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ফ্রিলান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ সুজন আলী।

এ সময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, হল প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৭১ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৯৮ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে