পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

৭ বছর পর নজরূল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ৭ বছর পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।


আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মীরা।


অত্র বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সরকার রিয়েল(রিয়েল সরকার) কে সাধারণ সম্পাদক করে মোট ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, ৮ জন যুগ্ম সাধারণ সম্পাদক, এবং ৮ জনকে সাংগঠনিক পদে নির্বাচিত করা হয়েছে।


জানা গেছে, ৭ বছর আগে ২০১৭ সালের ৩ মে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ৩ দিন পর ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো.সাইফুর রহমান সোহাগ এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। ঐ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বাবুকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়।


সেই এক বছরের কমিটিতেই ৬ বছর অতিবাহিত হওয়ার পর গত বছরের(২০২৩) ৪ জুলাই (মঙ্গলবার) নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের কাছ থেকে সিভি আহ্বান এবং গত বছরের ২৭ সেপ্টেম্বর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীসভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মিসভার ৬ মাস পর নতুন কমিটি ঘোষণা করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৭১ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৯৮ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে