‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ছয় দফা দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। রবিবার (২৩ নভেম্বর) সংগঠনটির শিক্ষক প্রতিনিধিরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কার্যালয়ে গিয়ে লিখিত প্রস্তাবনা জমা দেন।


স্মারকলিপিতে তারা জুলাই আন্দোলনে বাধাদানকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা, ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন, শিক্ষক–কর্মকর্তা–কর্মচারীদের প্রাপ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত এবং বিগত সময়ে বঞ্চিতদের মূল্যায়নের দাবি জানান। পাশাপাশি পদোন্নতির আবেদনকারী ও প্ল্যানিং কমিটি সুপারিশপ্রাপ্তদের আপগ্রেডেশন বোর্ড দ্রুত সম্পন্ন করা এবং উচ্চতর পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থায়ী নিয়োগ দেওয়ার বিষয়টিও প্রস্তাবনায় উল্লেখ করা হয়।


এ ছাড়া প্রভাষক নিয়োগে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া, নির্ধারিত পদের বাইরে অতিরিক্ত নিয়োগ না করা এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তোলে সাদা দল। সাইবার বুলিং ও মিডিয়া ট্রায়াল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের আইন–বিধি সংস্কার এবং বাজেট বৃদ্ধি—এসব বিষয়ও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত ছিল।


সিন্ডিকেট সদস্য ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন,

“ছয় দফা দাবি নিয়ে আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং লিখিত প্রস্তাবনা দেওয়া হয়েছে।”


সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন—কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ।


এদিকে বিকেলে সাদা দলভুক্ত কর্মকর্তারাও ছয় দফা দাবি জানিয়ে আলাদা স্মারকলিপি উপাচার্যের কাছে জমা দেন। তাদের দাবির মধ্যে ছিল—কর্মকর্তাদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধন, জুলাই অভ্যুত্থানে বাধাদানকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক অনিয়ম-দুর্নীতির তদন্ত কমিটির সাচিবিক দায়িত্ব থেকে উপ-রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামকে অপসারণ।

আরও খবর



গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

২৭১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

২৯৮ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে