মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন

রাতে মেডিকেল সেবা পেতে ভোগান্তিতে ইবি শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে রাতে সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের। গত ২৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে এমনই ঘটনা ঘটে দেশরত্ন শেখ হাসিনা হলে।  হঠাৎ জ্ঞান হারান উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে সেবা পেতে ভোগান্তির শিকার হতে হয়েছে বলে অভিযোগ ওই আবাসিক হলে থাকা অন্যান্য শিক্ষার্থীদের।



বিষয়টি নিয়ে ওই হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানান, ‘ওইদিন রাত আড়াইটার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলের এক ছাত্রী প্রায় আধঘন্টার বেশি সময় অজ্ঞান হয়ে ছিলেন। এসময় তার রুমমেটরা প্রভোস্ট, হাউজ টিউটরকে আট থেকে দশবারের বেশি ফোন দিলেও তারা ফোন রিসিভ করে নি। এ্যাম্বুলেন্সের জন্য মেডিকেলে ফোন দিলেও তাদেরকে পাওয়া যায় নি।


পরবর্তীতে শাখা ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ড্রাইভার বদরুলকে ফোন দিলে তিনি জানান, ‘প্রভোস্টের পারমিশন ছাড়া মেয়েদের হলে অ্যাম্বুলেন্স যেতে পারবে না। পরে তার পরিচয় জানতে পেরে অ্যাম্বুলেন্স ড্রাইভার হলে যেতে রাজি হন।


ওই স্ট্যাটাসে তিনি আরও জানান, ‘মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঘুমচোখে প্রায় ২০ মিনিট পরে সেখানে উপস্থিত হন। এসেই প্রথম প্রশ্ন করেন, এটা প্রেম ঘটিত কোনো বিষয় কিনা। তারপর তিনি পালস না মেপেই তার সহকারীকে রোগীকে একটা ইনজেকশন দিতে বলেন। এসময় তার সাথে থাকা অন্যরা রোগীর পালস পরীক্ষা করতে বলবে অবশেষে তার পালস পরীক্ষা করা হয়। পালস রেট পাওয়া যায় ১০৬/৭২, যা নাকি স্বাভাবিক! এরপর নাপা ঔষধ খাওয়াতে চাই এবং একটি ঘুমের ইনজেকশন দেওয়া হয়। তারপর তাকে হলে পাঠিয়ে দেওয়া হয়। অথচ পরে জানা যায়, তার পিরিয়ডের অতিরিক্ত ব্লিডিং জনিত কারণে এমন সমস্যা হয়েছিল।


এছাড়া, এর আগেও অপ্রতুল চিকিৎসক, চিকিৎসক স্টেশনে না থাকা, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুযোগ না থাকা, জরুরি কল করলে কল না ধরা, কল কেটে দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চীফ মেডিকেল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে প্রভোস্ট স্যারদের সাথে কথা হয়েছে। আর কর্তব্যরত চিকিৎসক ২৪ ঘন্টাই থাকেন।’ তবে অ্যম্বুলেন্স না যাওয়ার প্রশ্নে তিনি জানান, ‘শিক্ষার্থীর নিরাপত্তার জন্য হল প্রভোস্টের অনুমতির প্রয়োজন রয়েছে।


আরও খবর