পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বোয়ালখালী চবি পরিবারের ফোয়াভাতি আয়োজন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-02-2023 06:11:49 am

ফাইল ছবি

 শিক্ষা ডেস্ক 


গত ২৩ ফেব্রুয়ারী ২০২৩ রোজ বৃহস্পতিবার বোয়ালখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর চড়ুইভাতি ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বোয়ালখালী চবি পরিবারের আরো একটি মিলনমেলা সংগঠিত হয়৷ বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সবাই দিনটি স্বরণীয় করে রাখে। সিনিয়র-জুনিয়র মিলেমিশে সবাই একাকার, যেন সবাই বন্ধু। অনুষ্ঠানে সারাদিন ব্যাপি বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও আড্ডায় দিনটি অতিবাহিত শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থী ছাড়াও আনন্দ ভাগাভাগি করতে অংশ নিয়েছেন এই এসোসিয়েশনের প্রাক্তনরা। প্রাক্তনদের উপস্থিতিতে প্রোগ্রাম আরো প্রাণবন্ত হয়ে উঠে৷ 


এছাড়া আরো উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ দিদারুল আলম চৌধুরী। পদার্থবিদ্যা বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর সৈয়দা করিমুন্নেছা পপি ম্যাম। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের লেকচারার নাসরিন আক্তার ম্যাম এবং সাবেক চবিয়ান জনাব বোরহান উদ্দীন এমরান, সদস্য, জেলা পরিষদ চট্টগ্রাম এবং শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। 


ছবি: অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।


এছাড়া বিভিন্ন কাজের কারণে বোয়ালখালীর কৃতী সন্তান বিশ্ববদ্যালয়ের অন্যান্য শিক্ষকমণ্ডলী উপস্থিত হতে না পারলেও এ অনুষ্ঠান আয়োজনে বোয়ালখালীর শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এর মধ্যে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দীন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী। 


উপদেষ্টা মন্ডলীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণা দান করে। তারা প্রত্যেকেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে বোয়ালখালীর সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। 


উল্লেখ্য যে, উক্ত চড়ুইভাতি অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল 

 OmniGo Property Management Company.

আরও খবর