৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর গণমিছিল ইসলামপুরে ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা সহায়তা পেলেন গ্রাহক শাবানার নমিনী পোরশায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণের অভিযোগ, সচেতনতার আহ্বান চিকিৎসকদের

চবি রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ ডাটাবেস ও সেলফ-ডিফেন্স কোর্স উদ্বোধন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2025 09:22:35 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো “Green Health Safety: বৃক্ষরোপণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেজ এবং সেলফ-ডিফেন্স কোর্স উদ্বোধন অনুষ্ঠান”। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রোভার ডেনে অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। তিনটি কর্মসূচির থিম ছিল যথাক্রমে:


বৃক্ষরোপণ: “From Rovers' Hands to Nature's Heart – One Rover, One Tree, One Green Future”


রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেস গঠন: “BECOME A LIFE-SAVER! BLOOD GROUPING DETERMINATION & UNIVERSITY-WIDE BLOOD GROUP DATABASE”


সেলফ-ডিফেন্স ও কারাতে কোর্স: “Strong Rovers, Safe Tomorrow – Defend with Skill, Lead with Courage”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, আরএসএল ও সহ-সভাপতি, গ্রুপ কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক ইরা আহমেদ, আরএসএল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব স্কাউটার মোঃ রুহুল আমিন খাঁন এলটি, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভার এবং এস. এম. হাবিবুল্লাহ, ডিআরসি, চট্টগ্রাম রোভার অঞ্চল। স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এস. এম. নঈম উদ্দিন, কোষাধ্যক্ষ, গ্রুপ কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


সিনিয়র রোভার মেট শরীফ উদ্দিন ইভান বলেন, “আমাদের লক্ষ্য শুধু রোভার কার্যক্রমে সীমাবদ্ধ রাখা নয়। আমরা চাই প্রতিটি রোভার সৃজনশীলতা, নির্মল চিন্তা ও চেতনার বিকাশের মাধ্যমে আত্মউন্নয়ন ঘটাবে। এর ফলে তারা নিজেদের উন্নতির পাশাপাশি দেশ, সমাজ এবং প্রতিটি পর্যায়ে ইতিবাচক অবদান রেখে একজন আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। আমি বিশ্বাস করি চবি রোভার স্কাউট নিঃসন্দেহে বাংলাদেশে সকলের মডেল হবে।"


উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার একটি চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রায় দেড়শত চারা রোপণ করা হয়। প্রতিটি রোভার সদস্য একটি করে চারা রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করে, যা দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সমৃদ্ধ করতে সহায়তা করবে।


পরে উপাচার্যের রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় ও ডাটাবেস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোভাররা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও টেকনোলজিস্টদের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালনা করে। পরবর্তী সময়ে তারা প্রতিটি অনুষদ ও বিভাগে গিয়ে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করবে এবং তথ্য একটি ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করবে, যাতে জরুরি সময়ে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা যায়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো ডাটাবেস নেই, ফলে এই উদ্যোগকে জীবন রক্ষাকারী এক অভাবনীয় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল সেলফ-ডিফেন্স ও কারাতে কোর্সের উদ্বোধন। এ সময় রোভাররা বিভিন্ন কারাতে কলাকৌশল প্রদর্শন করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। কোর্সটিতে ৬০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে এবং অংশগ্রহণকারীরা ধাপে ধাপে গ্রিন বেল্ট পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। বিশেষ করে নারী রোভাররা এ কোর্সের মাধ্যমে আত্মরক্ষা ব্যাজ অর্জনের সুযোগ লাভ করবে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং একটি নিরাপদ ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মসূচির মাধ্যমে শুধু রোভারদের দক্ষতা বৃদ্ধি নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়ন, নিরাপত্তা এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি অনন্য উদাহরণে রূপান্তরিত করার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আরও খবর