‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

স্থানীয়দেরকে চবিয়ানদের লালকার্ড, জামায়াত নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হয়। জামায়াতে ইসলামী থেকে হাটহাজারী (চট্টগ্রাম - ৫) আসনে এমপি প্রার্থী সিরাজুল ইসলাম স্থানীয়দের নির্দোষ  দাবী করে বক্তব্য দেন। স্থানীয়দের জমিদার সম্বোধন করে শিক্ষার্থীদের তাচ্ছিল্য ভাব দেখান। এছাড়াও বহিষ্কৃত বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া শিক্ষার্থীদের ওপর হামলার উস্কানি দেন।


রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে চবিয়ান পাঠচক্রের পক্ষ থেকে সৈয়ব আহমেদ সিয়ামের সভাপতিত্বে শিক্ষার্থীরা স্থানীয় জমিদার দাবী করা নেতাদের লালকার্ড দেখিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।


সমাবেশ শেষে তারা জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান এবং বহিষ্কৃত বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে মেইন গেটে নোটিশ টানিয়ে দেন।


শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব আহমেদ বলেন, "চট্টগ্রাম-৫, হাটহাজারী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।' তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে আমরা আশ্চর্যবোধ করছি। পাঁচ শতাধিক শিক্ষার্থীকে আহত করার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন। আমরা অবিলম্বে তার বিচার দাবী করছি।"


চবিয়ান পাঠচক্রের প্রচার সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, "আমরা দেখেছি কীভাবে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া স্থানীয় জনগণকে শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দিয়েছে। এরপরও তার নামে মামলা কেন হলো না? এখানে কী প্রকৃত সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? আমরা দেখেছি কীভাবে জামায়াত নেতা হাবিবুর রহমান স্যার আমাদের একজন নারী শিক্ষার্থী সম্পর্কে কোনো রকম প্রমাণ ছাড়াই ব্যভিচারের অপবাদ আরোপ করেছেন। সিনিয়র সিটিজেনদের এমন দায়িত্বজ্ঞানহীন আমাদের বিস্মিত করেছে। ক্যাম্পাসের শিবির নেতা হাবিবুল্লাহ খালেদের বায়াসড আচরণ আমাদেরকে জুলাই পূর্ব দালালি যুগের কথা স্মরণ করিয়ে দেয়।"


চবিয়ান পাঠচক্রের সভাপতি লালকার্ড সমাবেশে চার দফা দাবী পেশ করেন, 

"১. বহিষ্কৃত বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে অন্তর্ভুক্ত করে মামলা করতে হবে।

২. জমিদার সিরাজুল ইসলামকে চাকুরি হতে অব্যহতি ও জামায়াত হতে বহিষ্কার করতে হবে।

৩. হাবিবুর রহমান স্যারকে সংবাদ সম্মেলনে করে ক্ষমা চাইতে হবে এবং জামায়াত থেকে বহিষ্কার করতে হবে। 

৪. ছাত্রনেতা হাবিবুল্লাহ খালেদকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং শিবিরের দায়িত্ব হতে অব্যাহতি দিতে হবে।"


সমাবেশে শিক্ষার্থীরা স্থানীয় জমিদার দাবীকারীদের লালকার্ড প্রদর্শন করেন। এসময় তারা 'জামায়াতের জমিদারকে লালকার্ড', 'চাপ দিবেন না, মাথায় হাড় নাই', 'খাজনার বদলে ১৫০০ প্রজার রক্ত নিলি কেন?', '৬০ বছরের অধিকার, ক্যাম্পাস কী তোর বাপ-দাদার?' প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন।

Tag
আরও খবর