পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশনের নেতৃত্বে ‘সাহেদ-ইরতেজা-ইউনুস’

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-05-2023 08:22:38 pm


◾দেওয়ান রহমান: নানা আয়োজন ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন, ২০২৩।


গত মঙ্গলবার ৯ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এই ভোট কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মনির উদ্দিন ও ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী এবং সদ্য সাবেক সভাপতি মোঃ জাহেদ হোসাইন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম নাঈম।


এই ৯ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী মোঃ সাহেদ , সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ইরতেজা ইকবাল, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মোঃ ইউনুস আলী।


নব নির্বাচিত সভাপতি মোঃ সাহেদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, দায়িত্বে আসার চেয়ে দায়িত্ব যথাযথভাবে পালন করাও তেমন কঠিন। সংগঠনের কল্যাণে আমি আমার সবটুকু দিয়ে সংগঠনকে একটি রোল মডেলে রূপদান করব ; এ আমার অঙ্গীকার। ”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইরতেজা ইকবাল বলেন, “ নির্বাচনের আগে আমি যেসকল প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো পূরণ করাই আমার প্রধান লক্ষ্য। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আমি শতভাগ করবো আমাদের এসোসিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। শিক্ষার্থীবান্ধব এসোসিয়েশন হিসেবে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ”

নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী বলেন, “ যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসোসিয়েশনকে আমরা ক্যাম্পাসে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ! লক্ষ্মীপুর জেলার সকল স্টুডেন্টকে ঐক্যবদ্ধ রেখে উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবো। সবার দোয়া কামনা করি। ”



আরও খবর