দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

কুবির শেখ হাসিনা হল ছাত্রলীগের কমিটি ঘোষণা

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে লোক প্রশাসন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী কাজী ফাইজা মাহজাবিন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এবং অর্থনীতি বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী জেবুন নেসা বিনতে জামান সিসিলি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ।

বুধবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি তাহরিমা আক্তার তৃষা, সামিয়া তাসনিম স্বর্ণা, ওয়াসিকা কাদের রাফা, মৃধুলা সরকার রূপা। যুগ্ম সাধারণ সম্পাদক
আতেফা নাহার লিয়া, রাবিনা ঐশি, জান্নাতুল মাওয়া। সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার পায়েল ও শারমিন আক্তার মেঘলা।

নবগঠিত কমিটির সভাপতি কাজী ফাইজা মাহজাবিন বলেন, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তায়ালার উপর। আসলে এটা শেখ হাসিনা হলের প্রতিষ্ঠাকালীন কমিটি। আর এখানে এত বড় একটা দায়িত্ব পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার। আমি ধন্যবাদ দিতে চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে। আমারা সবার কাছে দোয়া চাই যাতে আমাদের কাজের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যাতে করে মেয়েরা আরো বেশি পজিটিভ কাজ করতে পারে , আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর সবার সহযোগিতায় এমনটা সম্ভব। আশা করি সবাই আমাদের পাশে থাকবে।

সাধারণ সম্পাদক জেবুন নেসা বিনতে জামান সিসিলি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগ এর প্রথম কমিটি হল আজ। পরিশ্রমের মূল্যায়ন করার জন্য ধন্যবাদ জানাব আমার নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে। প্রতিষ্ঠাকালীন কমিটিতে সাধারণ সম্পাদক হতে পারা অবশ্যই গর্বের বিষয়, সেই সাথে আনন্দের ও। তবে আনন্দের সাথে দায়িত্বও বেড়ে গেল অনেকাংশে। সেই দায়িত্ব যেন সুন্দর ভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়াপ্রার্থী।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে প্রথমবারের মতো ছাত্রলীগের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়েছে এবং ঘোষিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও খবর