‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সরকারি বাঙলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

১৫ ই আগস্ট মানেই রক্ত ঝরার মাস, ১৫ ই আগস্ট মানেই বঙ্গবন্ধুসহ সপরিবারে হত্যা, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট মানেই নিরব শহর ঢাকা,১৫ই আগস্ট মানেই স্তব্ধ বাংলাদেশ,এই ১৫ ই আগস্ট মানেই বাংলাদেশকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা! 

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডি-৩২ এর বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ মোট ২৬ জনকে নির্মম ভাবে ঘাতকের বুলেটের আঘাতে হত্যা করা হয়। দেশের একদল বিপথগামী সেনা কর্মকর্তা তাদের বিকৃত মস্তিষ্ক নিয়ে নৃশংস ভাবে এই বর্বর হত্যাকাণ্ডটি ঘটায়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজে,সকাল ৭:৩০ মিনিটে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা এবং শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবস অনুষ্ঠান শুরু করা হয়। অধ্যক্ষ মহোদয় বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সম্পর্কে স্মৃতিচারণ মূলক বক্তব্য তুলে ধরেন। তারপর কলেজ প্রশাসনের নেতৃত্বে কলেজের সাধারণ শিক্ষার্থী,শিক্ষক, কর্মচারী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনসহ শোকের ব্যানার নিয়ে ক্যাম্পাস চত্বরে র‍্যালির পর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে কলেজের বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

আরও খবর



সরকারি বাঙলা কলেজে "বাঙলার ৬২" উদযাপন।

৭১৬ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে