পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

পবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি অধ্যাপক জেহাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ এ সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক জেহাদ পারভেজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়া।


 সোমবার (২৯মে) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৫০ জন ভোটারের মধ্যে ২০৬ জন ভোট প্রদান করেন। নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল পেয়েছেন ৫৮ ভোট।


অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়া পেয়েছেন ১১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী অধ্যাপক ড. জাহিদ হাসান পেয়েছেন ৯৩ ভোট। 


নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. এস.এম.হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মামুন উর রশিদ, যুগ্ম সম্পাদক প্রফেসর মো: নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড মো: আরিফুল আলম, দপ্তর সম্পাদক প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবুবকর সিদ্দিক, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. কাজী শারমীন আক্তার এবং সদস্য হিসেবে প্রফেসর মোঃ আবদুল লতিফ,প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,প্রফেসর ড. মো: আবুইউসুফ, প্রফেসর মো: মেহেদী হাসান , সহকারী অধ্যাপক অপরাজিতা বাঁধন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো: মাসুদুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিশন নির্বাচন পরিচালনা করেন। রাত ১০ টায় ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ সাংবাদিকদের বলেন, "আমরা বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকরা যে প্যানেল দিয়েছিলাম তার সবাই নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি। শিক্ষকদের মান মর্যাদা রক্ষা ও একাডেমিক দক্ষতা বৃদ্ধিতে আমাদের এই প্যানেল আগামীতে কাজ করে যাবে" 


নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়া জানান, "বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষকদের স্বার্থ রক্ষার্থে যারা আমাদের নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের স্বার্থে আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা আগামীতে সেটাই করবো"


প্রসঙ্গত, সর্বমোট ১৫ টি পদের বিপরীতে ১ জন স্বতন্ত্রসহ মোট ৩ টি প্যানেলে ২৬ জন প্রার্থিতা করেছেন। আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের পাশাপাশি বিএনপি সমর্থিত সাদা দলের ৫ জন নির্বাচনে অংশগ্রহণ করে ৫ জনই জয়ী হয়েছেন। অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত সদস্যরা জয়ী হয়েছেন।

আরও খবর