শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান

গোবিপ্রবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 


সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মেইনগেটের সামনে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এদিকে এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


এবিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন,আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি।আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো।


গোপালগঞ্জ জেলার এডিশনাল এসপি সরোয়ার হোসেন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দুর্বৃত্তদের শনাক্তকরনের জন্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এরিয়ায় পুলিশ টহল জোরদার করা হবে।

আরও খবর