শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান

রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, রাঙ্গামাটি বাংলাদেশের দায়িত্বশীল পর্যটন উন্নয়নের একটি জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে তিনি বলেন, পর্যটনকে কেবল গন্তব্যভিত্তিক কর্মকাণ্ড হিসেবে নয়, বরং একটি সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা উচিত। টেকসই পরিকল্পনা, কমিউনিটির অংশগ্রহণ এবং একাডেমিক সম্পৃক্ততার মাধ্যমে রাঙ্গামাটি তার অনন্য পরিচয় অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পর্যটন ভিশনে অর্থবহ অবদান রাখতে পারে।


আজ শুক্রবার বেলা ৩টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিনব্যাপী জাতীয় ট্যুরিজম কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।


গোবিপ্রবি উপাচার্য বলেন, রাঙ্গামাটিতে পর্যটন পরিবহন, আতিথেয়তা, হস্তশিল্প এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে স্থানীয় জীবিকায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একই সঙ্গে এটি আদিবাসী জ্ঞান, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

আরও খবর