সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোবিপ্রবিতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটি গঠন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের সত্যানুসন্ধানে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা এবং ওই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার বিষয়টি সত্যানুসন্ধানের লক্ষ্যে নিম্নবর্ণিত শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।


কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিন সহযোগী অধ্যাপক জনাব ড. মাহবুব হাসানকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী প্রক্টর জনাব মো. রাহাত তুহিনকে। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— এআইএস বিভাগের সহকারী অধ্যাপক জনাব আশিক উজ জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব আহমদ আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল্লাহ আল মামুন।


উল্লেখ্য, একাধিক শিক্ষার্থীর তথ্যমতে গত ২৫ ডিসেম্বর ২০২৫ রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরে এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞান ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।


এ সময় সংবাদ সংগ্রহকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ হামজাসহ কয়েকজনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ওপর হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হামলায় এআইএস বিভাগের স্নাতক পর্যায়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হন।

আরও খবর