আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অ্যানিমাল ওয়েলফেয়ার টিমের দায়িত্বে অর্পিতা ও রেজওয়ান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জিএসটিইউ) প্রাণী কল্যাণমূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক, সুসংগঠিত ও মানবিকভাবে পরিচালনার লক্ষ্যে GSTU Animal Welfare Team (AWT)-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গঠিত এ কমিটি ২০২৫–২০২৬ মেয়াদে এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবে।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদরাতুল মুনতাহা অর্পিতা, সহ-সভাপতির দায়িত্বে আছেন মো. আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রেজওয়ানুল ইসলাম। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন মো. জোবায়ের হোসেন। কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋত্বিক দেবনাথ অদিত। AWT GSTU Rescue Wing Head হিসেবে আছেন মো. শেখ সজিদ।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—

Assistant Treasurer: মো. বুরহানুর রহমান, Organizing Secretary (Wildlife): সায়দা মোহিমা মাহজাবিন, Organizing Secretary (Domestic & Pet Animal): মিস উম্মে রাইহান দীঘি মনি, Organizing, Secretary (Genetic Resources): মো. নাজমুল হোসেন নোমান, Office Secretary: মিস খুশবু, Public Relation Secretary: মো. জাহিদুল ইসলাম, Human Resource Secretary: মোস্ত. নুরজাহান চৌধুরী সোবর্না, IT Secretary: সামিউল ইসলাম, Law Concern Secretary: মো. ওমর ফারুক ও লুৎফর শেখ

এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি শক্তিশালী কার্যনির্বাহী সদস্য প্যানেল গঠন করা হয়েছে।


সংগঠনের সভাপতি সিদরাতুল মুনতাহা অর্পিতা বলেন,

“GSTU Animal Welfare Team-এর প্রথম কমিটির দায়িত্ব পাওয়া আমাদের জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। নতুন কমিটি হিসেবে আমরা ক্যাম্পাস ও আশপাশের এলাকার প্রাণীদের কল্যাণ, চিকিৎসা ও যত্নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আমরা বিশ্বাস করি—ক্যাম্পাসের প্রাণীরা আমাদের ইকোলজির অংশ, তাই মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, One Health ধারণাকে সামনে রেখে। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অসুস্থ ও অবহেলিত প্রাণীদের কল্যাণে সংগঠিত, মানবিক ও টেকসই কার্যক্রম পরিচালনা করতে চাই। পূর্ববর্তী সময়ে GSTU AWT ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় রেসকিউ কার্যক্রম, চিকিৎসা সেবা এবং ফ্রি রেবিস ভ্যাকসিনেশন ও হেলথ চেকআপ ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে প্রাণীকল্যাণে সক্রিয় ভূমিকা রেখেছে। আমাদের Board of Advisors, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সকল ডিপার্টমেন্টাল ও নন-ডিপার্টমেন্টাল স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ”


সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম বলেন, “এই প্রথম কমিটির মাধ্যমে আমরা একটি দায়িত্বশীল অ্যানিমাল ওয়েলফেয়ার প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। সংগঠিত ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অসুস্থ ও অবহেলিত প্রাণীদের চিকিৎসা, সেবা ও সুরক্ষা নিশ্চিত করা, পাশাপাশি রেবিসসহ অন্যান্য প্রাণঘাতী রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ, উদ্ধার কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাস্তব পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য।”


নবগঠিত এই কমিটি জিএসটিইউ ক্যাম্পাসে প্রাণী কল্যাণ, উদ্ধার কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও খবর