আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো গবেষণা ভিত্তিক সংগঠন সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) তে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো গবেষণা ভিত্তিক সংগঠন "Society for Research And Development" (SRD)। আজ বুধবার (৩১শে ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই সংগঠনটিকে নিবন্ধন প্রদান করা হয়। 


Society for Research And Development (SRD) একটি গবেষণা-মুখী সংগঠন, যার মূল লক্ষ্য হলো সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যাকে তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা। সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনা, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণায় যুক্ত করা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপ তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে।


নতুন নিবন্ধন প্রাপ্ত এই সাংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন জনাব ড. মোহাম্মদ আনিসুর রহমান সহ আরো ৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সমাজবিজ্ঞান বিভাগে খন্ডকালীন প্রভাষক জনাব মোঃ নোমান আমিন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন সাধারণ শিক্ষার্থী। 


সংগঠনটির আহ্বায়ক জনাব মোঃ নোমান আমিন সংগঠটির নিবন্ধন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি) একটি গবেষণাভিত্তিক সামাজিক সংগঠন, যেখানে একদল একাডেমিক নির্দিষ্ট সমস্যা ও প্রেক্ষাপটে জ্ঞান অনুসন্ধান এবং সমাধান উদ্ভাবনের লক্ষ্যে একত্রে কাজ করে আসছেন। আমাদের সমাজে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত সমস্যা রয়েছে। এ সকল সমস্যা নিয়ে কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন কাজ করলে প্রমাণভিত্তিক, যুক্তিসিদ্ধ, নির্ভরযোগ্য ও টেকসই সমাধান পাওয়া দুস্কর। বরং একটি কোলাবোরেটিভ এপ্রোচের মাধ্যমে বিভিন্ন ডিসিপ্লিন এক্সপার্ট একত্রে কাজ করলে উদ্ভাবনী সমাধান ও কার্যকর নীতিগত সুপারিশ প্রণয়ন করা যায়। সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (SRD) আন্তঃবিভাগীয় গবেষণার একটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং জ্ঞান বিনিময় ও বুদ্ধিবৃত্তিক আলোচনা উৎসাহিত করে সমসাময়িক সমস্যার সমাধানে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও ক্যারিয়ার গঠনে এসআরডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসআরডির সাথে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থী একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর সাথে সংযুক্ত হয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে।"


সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম বলেন, "সংগঠনটি প্রাতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। প্রাতিষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি SRD-এর পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আমাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গবেষণা, কর্মশালা, প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে আমরা বিশ্বাস করি।" 


এসআরডি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষার্থী সুমাইয়া আরেফিন জানান, "আমি রিসেন্টলি এসআরডি থেকে গবেষণার উপর একটি কোর্স করেছি। কোর্সের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৯টি স্বনামধন্য শিক্ষকদের কাছ থেকে গবেষণার বিষয়ভিত্তিক টপিকগুলো শিখতে পেরেছি। কোর্স শেষ করে এখন আর্টিকেল পাবলিকেশনের জন্য এসআরডি আমাকে হাতে কলমে শেখোচ্ছে।"


উল্লেখ্য সংগঠনটি ২০২২ সালের ২রা আগস্ট হতে তাদের কার্যক্রম শুরু করে এবং সংগঠনটি প্রাতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে আসছে।

আরও খবর