দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উদযাপন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস উদযাপিত হয়েছে। আজ (১০ নভেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোলায়মান হোসাইন। 

ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা শেখ তারেক এবং এম এম ইব্রাহিম পলাশ সহ বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কর্মীরা। 

ছাত্রলীগ নেতা শেখ তারেক তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজ আমরা শেখ হাসিনার হাত ধরে যে পরিচ্ছন্ন গণতন্ত্র পেয়েছি সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই ১৯৮৭ সালে শহীদ হন নূর হোসেন সহ যুবলীগের দুইজন নেতা। আজকের বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের ধারন করতে হবে সেই শহীদ নূর হোসেনের আদর্শ। " 

উক্ত আলোচনা সভায় ছাত্রলীগ নেতা এম এম ইব্রাহিম পলাশ দিবসটির তাৎপর্য তুলে ধরেন। স্বৈরশাসক হোসেইন মোহাম্মদ এরশাদ কর্তৃক গঠিত দল ও তার দলের আদর্শ বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না বলে উল্লেখ করেন তিনি।

এম এম ইব্রাহিম পলাশ তার সুদীর্ঘ বক্তৃতায় আরোও তুলে ধরেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  সংকটকালে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের ভূমিকা। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে এদেশে তা রুখতে বিএনপির জনবিচ্ছিন্ন কর্মসূচির সমালোচনা করেন।  

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহেল রানা, আশিস এডিসন এবং রসূল। 

ছাত্রলীগের একটি গুরুত্ত্বপূর্ণ ও অ্যাকটিভ ইউনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর কমিটি না থাকা নিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং উদ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। 

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন আব্দুর রহিম এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর