‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বিনামূল্যে স্নাতকোত্তর করুন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 01:28:11 am

স্নাতকোত্তরে ফুল-ফ্রী স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কুইন মেরি বিশ্ববিদ্যালয়। ‘ডিপমাইন্ড স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ জুন ২০২৩।


কুইন মেরি ইউনিভার্সিটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৭৮৫ সালে। এটি ফেডারেল ইউনিভার্সিটি অফ লন্ডনের সদস্য প্রতিষ্ঠান।


‘ডিপমাইন্ড স্কলারশিপ’ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, মেশিন লার্নিং ফর ভিজ্যুয়াল ডেটা অ্যানালিটিক্স এবং কম্পিউটার গেমস নিয়ে পড়াশোনা করতে পারবেন। 


সুযোগ-সুবিধাসমূহ: ‘ডিপমাইন্ড স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। সর্বমোট ৪ জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে।


• টিউশন ফি বাবদ ২৮ হাজার ৯৫০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ লক্ষ টাকা) প্রদান করা হবে।

• জীবনযাত্রা ভাতা বাবদ ১৫ হাজার ৪৮০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ২০ লক্ষ টাকা) প্রদান করা হবে। 

• ভ্রমণ ভাতা বাবদ ২ হাজার ২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৩ লক্ষ টাকা) প্রদান করা হবে।

• এককালীন সরঞ্জাম অনুদান বাবদ ১ হাজার ৭০০ পাউন্ড ( বাংলাদেশি টাকায় প্রায় ২ লক্ষ টাকা) প্রদান করা হবে। 


আবেদনের যোগ্যতা:

• বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

• বিশ্ববিদ্যালয়টিতে উপরোক্ত বিষয়গুলোতে ভর্তির অফার লেটার পেতে হবে।

• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

• স্নাতক ডিগ্রীধারী হতে হবে।

• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।


প্রয়োজনীয় নথি: 

• সিভি।

• আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।

• ৫০০ শব্দের ব্যক্তিগত বিবৃতি।

• ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯২ পেতে হবে।

• স্কলারশিপের চাহিদা অনুযায়ী অন্যান্য নথি প্রদান করতে হবে।


আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফরম পেতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন  এখানে। আবেদন ফরমটি পূরণ করে ioc@qmul.ac.uk -এ ইমেইলে পাঠাতে হবে।

আরও খবর