ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

শিক্ষার্থীদের বৃত্তি দেবে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 05:19:55 am

২০২৩ অর্থবছরে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের ’ওপেন ইউনিভার্সিটি মাস্টার্স ইন অনলাইন টিচিং’ প্রোগ্রামের আওতায় বৃত্তি দেবে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)। বাংলাদেশর সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষ ২৮ মার্চ ২০২৩। 


বৃহস্পতিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ইন্টারন্যাশনাল কোঅপারেশন এন্ড কোলাবোরেশনের উপ-পরিচালক সুরাইয়া ফারহানা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, শিক্ষামন্ত্রণালয়, ঢাকা হতে অবহিত করা হয়েছে যে যুক্তরাজ্যের Open University কর্তৃক Masters in Online Teaching প্রোগ্রামে কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ২০২৩ অর্থবছরে বৃত্তি প্রদানের ঘোষনা করেছে। 


যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন: বাংলাদেশ, বেলিজ, বতসোয়ানা, ক্যামেরুন, ডোমিনিকা, এসওয়াতিনি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, ঘানা, গ্রেনাডা, গায়ানা, ভারত, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, লেসোথো, মালাউই, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মন্টসেরাত, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু , নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, রুয়ান্ডা, সেন্ট হেলেনা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, সামোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তানজানিয়া, টোগো, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, জাম্বিয়া।


যারা আবেদন করতে পারবেন: অনলাইন এবং বিদেশ শিক্ষায় স্নাতকোত্তর অধ্যয়নের জন্য একটি কমনওয়েলথ ডিস্ট্যান্স লার্নিং স্কলারশিপের জন্য যোগ্য হতে আপনাকে অবশ্যই-


১। উপরে তালিকাভুক্ত যোগ্য উন্নয়নশীল কমনওয়েলথ দেশগুলির একজন নাগরিক হন বা শরণার্থী মর্যাদা মঞ্জুর করেছেন, অথবা একজন ব্রিটিশ সুরক্ষিত ব্যক্তি হন


২। উপরে তালিকাভুক্ত যোগ্য উন্নয়নশীল কমনওয়েলথ দেশগুলির একটিতে স্থায়ী বাসিন্দা


৩। কমপক্ষে উচ্চ দ্বিতীয় শ্রেণীর (২:১) স্ট্যান্ডার্ডের প্রথম ডিগ্রি থাকতে হব্


৩। প্রযুক্তি সম্পর্কে আপনার জ্ঞান ও আগ্রহ থাকতে হবে।


আবেদন যেভাবে: আবেদন করতে https://fs29.formsite.com/m3nCYq/cmgtx9hynw/index.html ।



আরও খবর