নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উপজেলা প্রশাসনিকের প্রেস ব্রিফিং ‘ক’ শ্রেণির ভূমিহীন মুক্ত মধুপুর ঘোষণা হচ্ছে বুধবার

উপজেলা প্রশাসনিকের প্রেস ব্রিফিং

নাজিবুল বাশার:: "আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার  এ শ্লোগান নিয়ে "টাঙ্গাইলের  মধুপুরে গৃহহীন ভূমিহীন ৩৭০ পরিবারকে আশ্রয়নের ঘর দেয়া হয়েছে। প্রথম ধাপে ৬২, দ্বিতীয় ধাপে ২ শ',তৃতীয় ধাপে ১০৩ হস্তান্তর করা হয়েছে  ও চতুর্থ ধাপে ৫ টি ঘর আগামী কাল বুধবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সাথে ‘ক’ শ্রেণির ভূমিহীন মুক্ত মধুপুর উপজেলা ঘোষণা হবে। ২১ মার্চ মঙ্গলবার সকালে এ নিয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং  অনুষ্ঠিত হয়েছে।

 ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন এবং মধুপুর উপজেলা কে "ক" শ্রেনীর ভূমিহীন মুক্ত ঘোষণা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং  এর আয়োজন করে মধুপুর উপজেলা প্রশাসন।
এ   সময় উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন বলেন, মধুপুরে সকলের সহযোগিতায় খাস জমি উদ্ধার করে বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন নির্মাণ করা হয়েছে। জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা,সুশীলসমাজ,সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে যাচাই বাছাই করে সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে। এ সময় তিনি খাস জমি উদ্ধারে নানা চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন।

সহকারী কমিশনার( ভূমি)  জাকির হোসাইন বলেন,উপজেলায় প্রায় ১০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮/৯ কোটি টাকা। সুবিধা ভোগীদের মাঝে দুই শতক জমি, কবিলিয়তসহ নাম জারি করে হস্তান্তর করা হয়েছে।
 
প্রেস বিফিং এ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাধারণ সম্পাদক এস এম শহীদ, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান আল মামুন, আলকামা শিকদার,মেহেদী হাসান বকুল  ও রাজিবুল ইসলাম রিয়াজ প্রমুখ।

এ সময় মধুপুর প্রেসক্লাবের কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর