নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘাটাইলে বৃদ্ধ মহিলাকে হত্যা করে স্বর্ণালংকার লুট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা। বৃদ্ধ মহিলার নাম হনুফা বেগম (৬৫)। নিহত হনুফা বেগম (৬৫) উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী।


শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী গ্রামের সিকদার বাড়ি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগেই মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন । সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতো । প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পরে। শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ঐ এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধ মহিলার বাড়িতে আসে ঘর ভাড়া নেওয়ার জন্য পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের ঝা এসে বৃদ্ধ মহিলার ঘরের দরজা খোলা ও মহিলাকে বিছানায় মৃত অবস্থায় পরে থাকতে দেখে তার ছেলে হুমায়ূনকে ফোন করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়।


পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের ছেলে হুমায়ূন সিকদার জানান , মার হাতে দুটি স্বর্ণের বালা, গলায় চেইন , কানে দুল ব্যবহার করতেন।ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় ও মাথায় আঘাতের চিন্হ আছে। মরদেহের সাথে বৃদ্ধার ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।


ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন দৈনিক দেশচিত্রকে বলেন, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকান্ড প্রতিয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা নিশ্চিত হত্যা কান্ড, কি কারনে ঘটেছে, এটা তদন্তে বেরিয়ে আসবে।
আরও খবর