নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেশচিত্র

দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছে সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’ কেন্দ্রীয় কমিটি সংগঠন।

শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিষদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

ঐক্য পরিষদের কেন্দ্রীয় সন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল আমরা কাফনের কাপড় পড়ে রাজপথে অবস্থান করব। সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা এই কাফনের কাপড় সঙ্গে নিয়ে এসেছি, হয় আপনারা এমপিও দেবেন নইলে আমরা ঢাকা থেকে ফেরত যাব না, লাশ হয়ে ফেরত যাব।”

আন্দোলনের ঘোষণা দিয়ে ঐক্য পরিষদের এই নেতা বলেন, “সকল নন-এমপিও ভুক্ত ভাইদের বলব, কাল রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল অলি-গলিতে সমবেত হোন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কঠোর আন্দোলনের আর কোনো বিকল্পন নেই।”

তিনি বলেছেন, এ সরকার ৭ সদস্যের একটি নন-এমপিও প্রতিনিধি দল মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ৪০ মিনিট আলোচনার শেষে প্রতিশ্রুতি দিয়েছিলেন মে মাসের মধ্যে এমপিও করণ করবো। কিন্তু  জুন চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ অর্থ বছরের বাজেটে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের  এমপিওকরণের কোনো সুস্পষ্ট বাজেট না থাকায় নতুন করে কঠোর আন্দোলনের ডাকে দিয়েছে নন-এমপিও ঐক্য পরিষদ।

দাবিদাওয়ার পরিসমাপ্তি দেখতে চান বলে মন্তব্য করেছেন ফরহাদ হোসেন তালুকদার।“ এভাবে আর চুপ করে বসে থাকব না। আমরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি যেটা বুধবার শেষ হয়েছে। সরকার যখন আমাদের কথা শুনছে না, সরকারকে জানিয়ে দিতে চাই, এমপিওভুক্ত না করলে আমরা ঢাকার রাজপথে কাফনের কাপড় পরে অবস্থান নেব।”

এদিন সকাল ১০টা থেকে নন-এমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়। হাজার হাজার শিক্ষক উপস্থিত হন।

শিক্ষকরা বলেছেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তিকরণের রাষ্ট্রের এক নাম্বার অগ্রাধিকার দেওয়া উচিত। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করেছে তার মধ্যে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি।

শিক্ষক নেতা বলেন, শনিবার (২১জুন) রাত থেকে তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।


Tag
আরও খবর