নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

দেশচিত্র

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "শহীদ স্মৃতি অ্যালামনাই এসোসিয়েশন"-এর নবগঠিত কমিটির অভিষেক এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সোমবার (৯ জুন) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় প্রিয় প্রতিষ্ঠানে। মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণের মধ্য দিয়ে শিক্ষা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন অ্যালামনাই এসোসিয়েশন সংগঠনটি।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর এবং সাবেক শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অভিষেক ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেকের মাধ্যমে সভাপতি খুররম খান ইউসুফজাই (প্রিন্স) ও সাধারণ সম্পাদক কবির আহমেদ হীরা সহ নির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ সংগঠনের বহিঃপ্রকাশ করছে।

এসময় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি খুররম খান ইউসুফজাই বলেন, “এই সংগঠনের মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য একটি বন্ধন তৈরি করছি, যেখানে পুরনো-নতুন সবাই একসাথে কাজ করবে শিক্ষার উন্নয়নে।” সাধারণ সম্পাদক কবির আহমেদ হীরা জানান, “শুধু অনুষ্ঠান নয়, আমরা বছরব্যাপী কার্যক্রম হাতে নিচ্ছি শিক্ষার্থী ও এলাকার উন্নয়নের জন্য।”

পরে এসএসসি, এইচএসসি ও বিভিন্ন শ্রেণিতে মেধা বিবেচনায় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

সাংস্কৃতিক আয়োজনে রাতের পর্বে ছিল এক জমজমাট সাংস্কৃতিক আয়োজন। গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী ঐশী।
তাঁর পাশাপাশি পারফর্ম করেন অ্যালামনাই সদস্য ও কণ্ঠশিল্পী সাগর শান ও শাহনাজ সাথী।অসংখ্য দর্শকের উপস্থিতিতে রাতের পরিবেশ হয়ে উঠে প্রাণবন্ত ও আবেগঘন।

অ্যালামনাই এসোসিয়েশনের এই আয়োজন প্রমাণ করেছে-একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং তা হতে পারে সমাজ গঠনের এক শক্তিশালী ভিত্তি। অভিষেক ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংগঠনটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা ভবিষ্যতে আরো বিস্তার পরিসরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা।

Tag
আরও খবর