নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘাটাইল উপজেলা বিএনপি,র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার(২ মে) বিকেলে উপজেলার পৌর শহরের ঘাটাইল বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপির সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ ঘাটাইল উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল,জাসাস, জিয়া মঞ্চ, জনতা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির বলেন, এই বিএনপি জনগণের বিএনপি, বিএনপির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে, বিএনপির জনগণের কথা বলে, বিএনপি ন্যায়ের কথা বলে, বিএনপি মানুষের অধিকারের কথা বলে, বিএনপি দেশের উন্নয়নের কথা বলে। ঘাটাইলের মাটিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই। বিএনপি’র কোন নেতাকর্মী এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারকে বিএনপি সহযোগিতা করেছে । আগামী ডিসেম্বরের মধ্যে অবিলম্বে একটি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে বাংলাদেশের দায়িত্বের ক্ষমতা অর্পণ করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঘাটাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন।
আরও খবর