নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে রিজিওনাল লেভেল ডায়লগ অনুষ্ঠিত

ছবির ক্যাপশন- মধুপুর (টাঙ্গাইল): মধুপুরে রিজিওনাল লেভেল ডায়লগে বক্তব্য রাখছেন যষ্ঠিনা নকরেক

নাজিবুল বাশার, মধুপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে রিজিওনাল লেভেল ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার জলছত্র শান্তি নিকেতনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ২০৩০ এন্ড ল্যান্ড প্রেজেন্ট হিউম্যান রাইটস সিটিউশন অব গারো কোচ বানাই কমিউনিটিস বিষয়ে এ ডায়লগের আয়োজন করে কাপেং ফাউন্ডেশন ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ।
ডায়লগের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জিএমএডিসি'র সভাপতি অজয় এ মৃ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, আচিক মিচিক সোসাইটির সাধারণ সম্পাদক সুলেখা ম্রং প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাপেং ফাউন্ডেশনের উজ্জ্বল আজিম।
ডায়ালগে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সমতল এলাকার বসবাসরত গারো কোচ ও বানাই সম্প্রদায়ের ভূমি, শিক্ষা, সাংস্কৃতি, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা,জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলের জেলার গারো কোচ ও বানাই হাজং প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।

Tag
আরও খবর