নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘাটাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলেও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে ঘাটাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে কর্মসূচি পালন করছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, ফ্রী মেকিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান। ২৭ অক্টোবর সকালে ঘাটাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে হাসপাতাল মোড়ের বেসরকারি প্রাইম হসপিটালের সামনে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ফ্রী মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইলের দায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও খবর