নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলে আশা'র শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক সমন্বয় সভা-২০২৪ অনুষ্ঠিত

আলকামা সিকদার, টাঙ্গাইল :: বেসরকারি উন্নয়ন সংস্থা আশা'র চলমান শিক্ষা কর্মসূচিকে সকলের নিকট গ্রহণযোগ্য, প্রাথমিক বিদ্যালয় থেকে ছেলে মেয়েদের অকালে বিদ্যালয় থেকে ঝরে পরা রোধ কল্পে টাঙ্গাইল ও গাজীপুর জেলায় চলমান কর্মসূচিতে কর্মরত শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি ও শিক্ষাকে সকলের জন্য উন্মুক্তসহ ইত্যাদি লক্ষ্য সামনে রেখে জেলার ৩০ জন শিক্ষা সুপারভাইজারদের নিয়ে বাৎসরিক সমন্বয় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে জেলা শহরের বিশ্বাস বেতকা এনজিও ফোরামের হল রুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আশা টাঙ্গাইল জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। এ সময় তিনি আশা শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এবং ভবিষ্যতে এ শিক্ষা প্রকল্পকে দেশব্যাপী রোল মডেল হিসেবে স্বীকৃত করার আশাও ব্যক্ত করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ আবেদ আলী। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন আশা'র সিনিয়র শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, আশা শিক্ষার কেন্দ্রীয় কার্যালয়ের টেকনিক্যাল অফিসার প্রান্ত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশা টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম। দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষা কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, সারাদেশে আশা শিক্ষা কর্মসূচি’ মোট ১ হাজার ৪৯ টি ব্রাঞ্চে ১ হাজার ৪৯ জন শিক্ষা সুপারভাইজার ও ১৫ হাজার ৬১২ জন শিক্ষা সেবিকা নিয়ে কাজ করছে। এছাড়াও ৬৪ জেলায় তাদের ৬৪ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণির শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২০১১ সালে সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও খবর