নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঘাটাইলে আগুনে পুড়ল ৫ গরু ও মোটরসাইকেল

আগুনে পোড়ার দৃশ্য দেখানো হচ্ছে।

টাঙ্গাইলের ঘাটাইলে আগুনে  ৫ গবাদিপশু ও মোটরসাইকেল সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনাটিকে একটি নাশকতা বা রহস্যজনক বলে ধারনা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস।  রোববার ৩ ডিসেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বেতবাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। 

জানা যায়, বেতবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি মিজানুর রহমান থাকেন ঢাকায়। বাড়িতে তার স্ত্রী লিপি সরকার ও একমাত্র পুত্র লিয়াত হোসেন (১২) বসবাস করেন। 

পুত্র লিয়াত হোসেন জানান, আমি ও আমার মা রাত ১১টা পর্যন্ত কাজ করেছি। খাওয়া দাওয়া সেরে রাত পৌনে ১টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। একটু পরেই দেখতে পাই গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন দেখে চিৎকার করতে থাকি। গোয়াল ঘর তালাবদ্ধ থাকায় ঘরের ভেতর যাওয়া যায়নি। তালাও খোলা যায়নি। 

এ ঘটনায় শোকে পাথর লিয়াতের মা লিপি সরকার বার বার মূর্ছা যাচ্ছেন। অভাব ঘোচাতে তিনি বিভিন্ন এনজিও থেকে ও নানান যায়গায় ধারদেনা করে ২টা গাভী কিনেছিলেন। এ থেকে ২টা ষাড় গরু ও একটি বাছুর হয়। সর্বনাশা আগুনে গাভীসহ ৫টি গরুই পুড়ে কয়লা হয়ে গেছে। একই সাথে সদ্য ক্রয় করা মোটরসাইকেলটিও পুড়ে ছাই হয়েছে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম খান হেস্টিংস  বলেন, এ পরিবারের জন্য এটা একটা বিশাল ক্ষতি। আমি যতটুকু জানতে পেরেছি যখন আগুন ধরে তখন এখানে বিদ্যুৎ লাইনটি বন্ধ ছিল । ফলে এ ঘটনার পেছনে নাশকতা কিংবা কোন রহস্য থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। 

এ দিকে স্থানিয়রা বলছেন ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। রাত আড়াইটার দিকে তারা এসে আগুন নিয়ন্ত্রন করে ঠিকই। কিন্তু এ সময়ের মধ্যে ঘরসহ গবাদিপশু ও অন্যান্য মালামাল পুড়ে আঙ্গার হয়ে গেছে।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সুজন মিয়া বলেন, আমাদের ফোন করার সঙ্গে সঙ্গেই ঘটনাাস্থলে গিয়ে আগুন জলতে দেখি। তা নিয়ন্ত্রন করার পর দেখি একটি বাছুরসহ ৫টি গরু ১টি মোটর সাইকেল ১টি বাই সাইকেল পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা বিদ্যুতের লাইন থেকে আগুনের সুত্রপাত হতে পারে।  

আরও খবর