নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় ও গারো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের গড় এলাকার বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আদিবাসী গারো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, উপবৃত্তি প্রদান, স্কুল ব্যাগ, খাতা, কলমসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

মধুপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত বাই সাইকেল, উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মেয়র সিদ্দিক হোসেন খান ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যষ্ঠিনা নকরেক, সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু, আদিবাসী নেতা ইউলিয়াম দাজেল,, সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান তালুকদার প্রমুখ।

এ সময় মধুপুর গড় এলাকার বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আদিবাসী গারো সম্প্রদায়ের ৩ শ' শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, খাতা, কলম ও ১ শ' ১০ জনের মাঝে উপবৃত্তি এবং ৬০ জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। জেলা প্রশাসক মধুপুর অফিসার্স ক্লাবের সম্প্রসারণ কক্ষের উদ্বোধন করেন এবং ঘুরে দেখেন।

এর আগে সকালে বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে নবাগত জেলা প্রশাসক মধুপুরের পাহাড়িয়া এলাকার শোলাকুড়ি ইউনিয়নের সুতানলী দিঘির পাড়ে অবস্থিত আশ্রয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

 

 

Tag
আরও খবর