নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রেমিকের সহায়তায় স্বামীকে বালিশচাপায় হত্যার চেষ্টা- স্ত্রী ও পরকীয়া প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ

আটক পরকীয়া প্রেমিক ও ভিকটিমের স্ত্রী


টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রেমিকের সহায়তায় স্বামীকে বালিশচাপায় হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী ও পরকীয়া প্রেমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার ভোরে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটে।


আটক প্রেমিক অসীম চন্দ্র পাল (৩৫) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কোনা গ্রামের শ্যামল চন্দ্র পালের ছেলে। আর আটক নারী (৩০) ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের বাসিন্দা।


পারিবারিক সূত্র জানায়, ১১-১২ বছর আগে ধনবাড়ীর কয়ড়া গ্রামের এক যুবকের সঙ্গে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের এ মেয়ের বিয়ে হয়। গত এক যুগে সংসার জীবনে তারা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক-জননী। বিয়ের আগে থেকে ওই গৃহবধূ ও অসীম চন্দ্রের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও পরক্রিয়া পিছু ছাড়েননি তাদের। তারা উভয়ই নিয়মিত যোগাযোগ চালিয়ে যান। সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ অধিক ঘনিষ্ঠ । মাঝে মধ্যে অসীম চন্দ্র সূদুর দূর্গাপুর থেকে ধনবাড়ীর কয়ড়ায় ছুটে আসেন।


মঙ্গলবার গভীর রাতে আপত্তিকর অবস্থায় দুইজনকে হাতেনাতে ধরেন স্বামী। অবস্থা বেগতিক বুঝে পরকীয়া প্রেমিক ও ওই গৃহবধূ মিলে স্বামীকে হত্যার উদ্দেশ্যে মুখে বালিশচাপা দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে স্বামীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আটক করেন। পুলিশ খবর পেয়ে বুধবার সকাল ৯টায় গিয়ে অসীম ও ওই গৃহবধূকে থানায় নিয়ে আসে। দুপুরে স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।


ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, স্বামী বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রুজুর আইনী প্রক্রিয়া চলমান।



আরও খবর